Saturday, June 20, 2026

এবার বাড়িতে বসেই ISKCON-এর রথের দড়ি টানতে পারবেন ভক্তরা !

Date:

Share post:

করোনার কারণে বাতিল হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রথ যাত্রা, মাহেশের রথযাত্রা এবং ইসকনের রথযাত্রা।

আর এই কারণে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস (ISCON) সিদ্ধান্ত নিয়েছিল এ বছর কলকাতায় রথযাত্রা স্থগিত রাখা হবে। সামাজিক দূরত্ববিধি মেনে বহু লোকের সমাগম রুখতেই রথযাত্রা স্থগিত রাখা হচ্ছে বলে জানানো হয় ইস্কন কর্তৃপক্ষর তরফে। কিন্তু তাবলে কী আর জগন্নাথের দর্শন পাবেন না সাধারণ মানুষ? তা আবার হয় নাকি! ৪৯ বছরের প্রথা ভেঙে ইসকনের রথ কলকাতার রাস্তায় না বেরোলেও রথযাত্রা বাড়ি বসেই দেখতে পাবেন ভক্তরা। মায়াপুরের মন্দির থেকে রাজাপুরের জগন্নাথ মন্দির পর্যন্ত ৬ কিমি পথ ধরে যখন এগিয়ে যাবে রথ, তখন বাড়িতেই তাই সরাসরি সম্প্রচার দেখতে পাবেন অগুনতি মানুষ।

কীভাবে এই রথযাত্রা দেখা যাবে?

Mercy on Wheels নামে ডিজিটাল উদ্যোগের মাধ্যমে গোটা বিশ্বের প্রায় ১০৮টি রথযাত্রা বাড়িতে বসেই দেখতে পাবেন ভক্তরা। এর জন্যে তৈরি হয়েছে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এখনেই দেওয়া লিংক-এ ভক্তরা যজমান হিসেবে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে একটি ইউনিক কোড বা নম্বর দেওয়া হবে। সেই কোডের মাধ্যমেই রথযাত্রা সম্পর্কে সব তথ্য পৌঁছে যাবে ভক্তদের কাছে। জানা যাবে ২৩, ২৪ তারিখ কখন দেখা যাবে রথযাত্রার টেলিকাস্ট। গোটা প্রোগ্রামটিই হবে ডিজিটালি কোডেড। যখনই কোনও যজমান লগইন করবেন সাইটে, তখনই তাঁকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে এবং সময় মতো স্ক্রিনে ভেসে উঠবে রথযাত্রা। রথযাত্রার দিন সকাল ৮টার মধ্যে লগইন করতে হবে সাইটে। সেখানেই দেওয়া থাকবে পরবর্তী নির্দেশ।

ইসকন মায়াপুরের তরফে জানানো হয়েছে, ‘ভার্চুয়াল স্টিমিউলেশনের মাধ্যমে ঘরে বসেই রথের দড়িও টানতে পারবেন ভক্তরা। গোটা পরিবার সামিল হতে পারবেন আরতিতে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...