Sunday, May 17, 2026

অশোকের পরে মুকুল: ভাইরাস আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের সদস্য

Date:

Share post:

অশোক ভট্টাচার্যের পর এবার মুকুল সেনগুপ্ত মারণ ভাইরাসে আক্রান্ত। তিনিও শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সিপিএম নেতা।শুক্রবার তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। রবিবার দুপুরে তাঁর রিপোর্ট আসে পজিটিভ।তাঁকে সারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শহরে প্রথমে প্রশাসক অশোক ভট্টাচার্য আক্রান্ত হন। তারপর বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা, এবার সিপিএম নেতা তথা প্রশাসক মণ্ডলীর সদস্য মুকুল সেনগুপ্ত আক্রান্ত হলেন।

এদিকে প্রশাসক অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। কারণ, তাঁর সুগার লেভেল বেশি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে চিকিৎসকদের। ইতিমধ্যেই কলকাতার চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনে কলকাতা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হতে পারে।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...