Saturday, May 16, 2026

বেহালার যুবকের রহস্য মৃত্যু! হত্যা নাকি আত্মহত্যা?

Date:

Share post:

বেহালার সত্যেন রায় রোডের একটি বাড়ি থেকে দরজা ভেঙে এক যুবকের দেহ উদ্ধার করলো পুলিশ। এরপর স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যুবকের নাম গৌতম চক্রবর্তী (৩৯)।

মৃত যুবকের হাতের শিরা কাটা ছিল। নাক-মুখ দিয়েও রক্ত বেরোনোর চিহ্ন দেখা যায়। মৃতের আত্মীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সে। তার জন্য চিকিৎসাও চলছিল। সম্প্রতি, পাড়ার ক্লাবের সাহায্যে সে দিন যাপন করত বলে বাড়ির লোকের জানিয়েছে।

প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে। তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...