Saturday, May 16, 2026

শুক্রবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা , বিক্ষিপ্ত বর্ষণ কলকাতায়

Date:

Share post:

রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। কিন্তু ফের সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতি বা শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সুত্রে খবর, সোম ও মঙ্গলবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং- এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

দক্ষিণবঙ্গে আজ, সোমবার দিনভর একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কমবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সোমবারও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিকে উত্তর ওড়িশার উপকূলের কাছে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। তার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...