Tuesday, May 19, 2026

সুশান্তর মৃত্যু নিয়ে এবার সরব ইরফান পত্নী সুতপা

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক প্রশ্ন উঠে আসছে। এবার এই মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। নিজের ফেসবুক হ্যান্ডেলে সুতপা লেখেন, “কেন এত ক্রোধ? এত অশান্তি কেন হচ্ছে বলিউডে? সুশান্তকে সামনে রেখে আমরা নিজেরা কেন লড়ছি!” সুশান্তকে শ্রদ্ধা জানাতে আমরা ব্যর্থ বলে মন্তব্য করেছেন সুতপা।

শুধু তাই নয়, সুতপা মুখ খুলেছেন রিয়া চক্রবর্তীর হয়ে। তিনি লেখেন, “একটা মেয়ে লাগাতার ট্রোল হচ্ছে দুনিয়ার কাছে। এভাবে রিয়াকে অপমান করা মোটেই ঠিক নয়। ওঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছে ছিল সে সম্পর্কে না জেনে অনেক কথা হচ্ছে। ওঁর কি কষ্ট হচ্ছে না! আসলে সেই কষ্টটা কেউ বুঝতে চাইছেন না।

মাত্র দু মাস আগে স্বামীকে হারিয়েছেন সুতপা শিকদার। তারপরই তরুণ তরতাজা প্রাণের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না তিনি। এদিন সুতপা লিখেছেন, “হিন্দি সিনেমার জগতে ওঁর মতো প্রতিভা সত্যিই বিরল। একদিকে কোয়ান্টাম ফিজিক্স বুঝত, জ্যোতির্বিদ্যায় ছিল আগ্রহ, বাচ্চাদের নাসায় পাঠাতে চেয়েছিল। অন্যদিকে আবার, যোগ আর অধ্যাত্মবাদেও প্রতি উৎসাহ ছিল, কবিতা পড়ত, জৈব চাষ সমর্থন করত।”

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...