Friday, May 22, 2026

সর্বদলীয় বৈঠকে মমতার কাছে রাজ্য সরকারের যে দুর্নীতিগুলি নিয়ে নালিশ করবেন দিলীপ

Date:

Share post:

আগামী ২৪ জুন বিকেল তিনটের সময় রাজ্য সরকারের সদর দফতর নবান্নে করোনা ও আমফানে বিপর্যস্ত বাংলার সাম্প্রতিক কঠিন পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের নিজে ফোন করে এই বৈঠকে যোগ দেওয়ার আহ্বান করেন। যেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিলীপ ঘোষকে ফোন। যা এখন সব মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই প্রসঙ্গে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, সরকার দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং ফোন করে মিটিংয়ে থাকার জন্য তাঁকে আমন্ত্রণ করেছেন। তিনি আরও বলেন, অন্তত দু’মাস আগে এই বৈঠক হওয়া উচিত ছিল। এ বিষয়ে একাধিকবার তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার তাই সরকারের জ্ঞাতার্থে বিজেপি তাদের বক্তব্য তুলে ধরবে এই বৈঠকে।

এরপরই দিলীপ ঘোষ বলেন, সর্বদলীয় বৈঠকে তাঁরা রাজ্যের বেশকিছু দফতরের দুর্নীতি নিয়ে সরব হবেন। মুখ্যমন্ত্রীকে তা নিয়ে অভিযোগ করবেন। বিভিন্ন দফতরে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ তুলে এদিন সাংবাদিক সম্মেলন করে তথ্য-সহ বিবৃতি পাঠ করে বিশেষ দুটি দফতরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন দিলীপ ঘোষ।

ইস্ট ক্যালকাটা ওয়েট ল্যান্ড ও বেনফিশের দুর্নীতি নিয়ে তিনি সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে সরব হবেন বলে স্পষ্ট জানান রাজ্য বিজেপি সভাপতি। এবং ঠিক কী বিষয়ে অভিযোগ তুলবেন, এদিন সেটাও জানিয়ে দেন তিনি।

একইসঙ্গে, সুপার সাইক্লোন আমফানের ত্রাণের দুর্নীতি প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র থেকে দুর্গতদের জন্য ২০ হাজার টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি চলেছে। উত্তর ২৪ পরগণার আমডাঙাতে যে ১৪২জন বাড়ি তৈরির কুড়ি হাজার টাকা করে পেয়েছে তাদের সকলেরই পাকা বাড়ি আছে। এবং তারা বেশিরভাগই তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ।

সেইসঙ্গে মারাত্মক অভিযোগ তুলে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দিলীপ ঘোষের দাবি, যত টাকা বেশি বিলি হবে তত ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ বাড়বে।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...