Saturday, May 30, 2026

দক্ষিণ আফ্রিকার সাত ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি

Date:

Share post:

করোনা ভাইরাসের থাবায় যখন জেরবার খেলার জগত। তখন চলতি মাসে ক্রিকেটে নতুন ফরম্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ফেরানোর কথা চলছিলো। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত তিন দলের সেই টুর্নামেন্টের দিনক্ষণও ঠিক করা হয়েছিল। তবে সরকারের সবুজ সংকেত না পাওয়ায় সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে।
আর এই সিদ্ধান্ত এখন শাপেবর হিসেবে দেখা যাচ্ছে ক্রিকেট সাউথ আফ্রিকায়। কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সাত জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সংশ্লিষ্ট সবার গণহারে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল সিএসএ। সে হিসেবেই সিএসএ’র বোর্ড কর্মকর্তা-কর্মচারী, টিম ম্যানেজমেন্টের সদস্য, ফ্র্যাঞ্চাইজি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট এবং চুক্তিভূক্ত ক্রিকেটারসহ ১০০ জনের বেশি সদস্যের করোনা টেস্ট করে সিএসএ।
প্রোটিয়া বোর্ডের অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যাকস ফউল যদিও মন্তব্য করেছেন, ১০০-র বেশি মানুষের মধ্য থেকে ৭ জনের করোনা আক্রান্ত হওয়াকে সংখ্যার নিরিখে নিতান্ত কম। তিনি আরও জানান যে, বোর্ডের মেডিক্যাল প্রোটোকলের জন্য আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...