Saturday, May 16, 2026

সেনাদের কীভাবে সম্মান জানাতে হয় ভারতের কাছে শিখুক সরকার, ক্ষোভপ্রকাশ চিনা নেটিজেনদের

Date:

Share post:

লাদাখ সীমান্তের গলওয়ান উপত্যকায় ভারত- চিন সংঘর্ষের এক সপ্তাহ পেরিয়েছে। ১৫ জুন রাতের এই সংঘর্ষে ভারতের ২০ জন সেনা নিহত হয়েছেন। কিন্তু চিনের সরকার তাদের সেনাদের হতাহতের বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে। নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। অতি সম্প্রতি এক কমান্ডারের মৃত্যুর কথাই শুধু জানিয়েছে বেজিং।

এই ঘটনায় চিনের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সেদেশের নেটিজেনরা। নিজেদের হত সেনাদের বিষয়ে সরকারের এই নিস্পৃহতায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। চিনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ সরাসরি শাসক কমিউনিস্ট পার্টি ও সরকারের ঊর্ধ্বতনদের আক্রমণ করে বলছেন, কীভাবে শহিদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন। কতজন সেনা নিহত, তাদের মরদেহ কোথায় রয়েছে, শেষকৃত্য হয়ে গিয়েছে কিনা, সে সব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
গলওয়ানে সংঘর্ষের ঘটনায় চিনা বাহিনীর এক কমান্ডারের মৃত্যুর খবর সোমবার সেনাস্তরের বৈঠকই প্রথম স্বীকার করে বেজিং।

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, সংঘর্ষে ভারতের চেয়ে চিনের কম সংখ্যক সেনা নিহত হয়েছে। যদিও ১৫ জুনের পরেই ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, পিপলস লিবারেশন আর্মির অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। সম্প্রতি আমেরিকার একটি সামরিক পর্যবেক্ষণ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে চিনের অন্তত ৩৪ জন সেনা নিহত হয়েছে।

এদিকে চিনা নেটিজেনদের একাংশের দাবি, পিপলস লিবারেশন আর্মির নিহত কমান্ডারের মৃতদেহ গোপনে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে চিন সরকার। বাকি নিহত সেনাদের বিষয়ে এখনও চিনা প্রশাসন নিরুত্তর। প্রসঙ্গত, নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য চেপে যাওয়ার দীর্ঘ ঐতিহ্য আছে চিনা কমিউনিস্ট শাসকদের। এর অাগে ১৯৬৭ সালে ভারত- চিন যুদ্ধের পরেও নিজেদের নিহত সেনাদের বিষয়ে তথ্য চেপে গিয়েছিল চিন। ওই যুদ্ধে ভারতের হাতে পর্যুদস্ত হয় চিন। সেইসময় চিনের প্রায় ৩০০ সেনার মৃত্যু হলেও সংখ্যা নিয়ে মুখে কুলুপ অাঁটে চিন।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...