Saturday, June 27, 2026

মাত্র ১৩ দিনেই ‘বাংলার যুবশক্তি’-তে সামিল এক লক্ষ যুবযোদ্ধা

Date:

Share post:

‘বাংলার যুবশক্তি’-র সঙ্গে বাংলার এক লক্ষ যুবক-যুবতীর যুক্ত হতে ধার্য সময়সীমা ছিলো একমাস৷ কিন্তু মঙ্গলবার, মাত্র ১৩ দিনের মাথায় সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গেলো ‘বাংলার যুবশক্তি’৷

এরপরেই এদিন এক টুইটে যুব তৃণমূল সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সেবায় এভাবে লক্ষাধিক যুব’র এগিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ টুইটে তিনি বলেছেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমরা মাত্র ১৩ দিনে বাংলার ১ লক্ষের উপর তরুণের অন-বোর্ডিং সম্পন্ন করেছি৷ আমাদের ৩০ দিনের লক্ষ্যমাত্রা ছিলো, কিন্তু এ কাজ সম্পন্ন হয়েছে মাত্র ১৩ দিনে৷ সত্যিকার অর্থে বাংলা যুবশক্তির শক্তি প্রদর্শনের জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের কাছে আমি ঋণী।”

রাজনৈতিক মহলের বক্তব্য, এর থেকেই স্পষ্ট হয়েছে, বাংলার যুব সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানকে কতখানি গুরুত্ব দেয়৷ অভিষেকের উপর বাংলার যুবশক্তির ভরসা কতখানি, তাও প্রমানিত হয়েছে৷

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...