Thursday, June 4, 2026

রাজ্যে করোনায় আক্রান্ত ১৫ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ৬০০-এর দোড়গোড়ায়!

Date:

Share post:

সারা দেশের মতোই এ রাজ্যেও মারণ ভাইরাস করোনার বাড়বাড়ন্ত তুঙ্গে। সেটা বলে দিচ্ছে সরকারি পরিসংখ্যানই।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭০ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এখনও পর্যন্ত সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪,৭২৮। এই ২৪ ঘন্টায় রাজ্যে এই মহামারিতে মৃত্যু হয়েছে আরও ১১ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮০। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪,৯৩০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৯,২১৮।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...