Monday, March 16, 2026

SBSTC চেয়ারম্যান তমোনাশ ঘোষের প্রয়াণে শোকাহত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। কোভিডে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।

তমোনাশ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০০১- সালে প্রথমবার এই আসনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন তিনি। তার পর থেকে টানা বিধায়ক নির্বাচিত হয়ে আসছিলেন তিনি। ফলতা এলাকায় তিনি কাজের মানুষ, কাছের মানুষ হিসেবেই জনপ্রিয় ছিলেন।

তাঁর অকাল মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সকালেই মুখ্যমন্ত্রী টুইট করে শোকবার্তা জানান। তমোনাশ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পরিবহন মন্ত্রী লেখেন, “SBSTC চেয়ারম্যান ও ফলতা বিধানসভার বিধায়ক তমোনাশ ঘোষের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

উল্লেখ্য, বর্তমানে তমোনাশ ঘোষ ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। সেই কাজেই গত মাসে দুর্গাপুর গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন ফলতার তিনবারের তৃণমূল বিধায়ক। তারপর কলকাতায় ফিরে আসার পর গত ২২ মে তাঁর নমুনা পরীক্ষা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তাঁর তীব্র শ্বাসকষ্টের সমস্যা ছিল। তাই হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

এবং যেহেতু তিনি SBSTC চেয়ারম্যানের দায়িত্ব সামলাতেন, তাই রাজনীতির পাশাপাশি রাজ্য সরকারের পরিবহন ক্ষেত্রেও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রয়াত তমোনাশ ঘোষের নিয়মিত ওঠাবসা ছিল।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...