Saturday, June 6, 2026

পূর্ব লাদাখ-অরুণাচলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করল কেন্দ্র

Date:

Share post:

প্রতিরক্ষার স্বার্থে পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশ সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করল কেন্দ্র। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ তথা আইটিবিপি ৪০ কোম্পানি সেনা মোতায়েন করেছে। দুই অঞ্চল মিলিয়ে মোট ৪ হাজার জওয়ান রয়েছেন।

সীমান্ত রক্ষার স্বার্থে সেনাবাহিনী ইতিমধ্যেই সরঞ্জাম প্রস্তুত করেছে সেনা বাহিনী। এদিকে লে-র আকাশে যুদ্ধ বিমান এবং বায়ুসেনার হেলিকপ্টার টহল দিচ্ছে। তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখার দিকে পাক খেয়ে চলে আসছে। পাহাড়ে যুদ্ধ করার ব্যাপারে দক্ষ শিখ, গোর্খা, আইটিবিপি মিলিয়ে ১০ হাজার জওয়ান করে মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুই দেশের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। ১১ ঘণ্টার বৈঠক শেষে চিন জানায়, পূর্ব রাধার সীমান্ত থেকে পিছু হটতে রাজি তারা। কিন্তু এক্ষেত্রে চিনকে আর বিশ্বাস করতে পারছে না ভারত। বৈঠক শেষে কেন্দ্র জানিয়েছে, চিন সেনা হটানোর প্রক্রিয়া শুরু করলে তারপর পদক্ষেপ নেবে ভারত।

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...