Wednesday, June 3, 2026

ছাড় রেখে রাজ্যে বাড়ছে লকডাউন: মমতা

Date:

Share post:

কিছু ছাড় দিয়ে পুরো জুলাই মাসে রাজ্যে থাকবে লকডাউন। সর্বদল বৈঠকের পর নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 31 জুলাই পর্যন্ত রাজ্য লকডাউন থাকবে। তবে যে যে বিষয় ছাড় আছে, সেগুলি বহাল থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কথা হয়েছে। সব রাজনৈতিকদলই যে এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সহমত পোষণ করেছে, তা নয়। কিন্তু প্রত্যেকেই বক্তব্য সংক্রমণ রোধে পদক্ষেপ করতে হবে। সেই মতোই এই সিদ্ধান্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “দেশ জুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এক্ষেত্রে আমরা যদি সংযম দেখিয়ে সেই তালিকাটা কিছুটা কমাতে পারি, সেটা দেশের ক্ষেত্রেও ভালো”।
একই সঙ্গে তিনি জানান, জুলাই মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না সে বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...