Tuesday, May 5, 2026

ফুলবাগান হত্যাকাণ্ড: সুপারি কিলারের আগে বিষ দিয়ে খুন করতে চেয়েছিলেন অমিত

Date:

Share post:

সুপারি কিলারের খোঁজ করার আগে সাপের বিষ দিয়ে শিল্পী আগরওয়ালকে খুন করতে চেয়েছিলেন তাঁর স্বামী অমিত আগরওয়াল। এই নিয়ম ইন্টারনেটে লেখাপড়া করেন তিনি। তাঁর 70 পাতার সুইসাইড নোট ক্রমশ ভাবিয়ে তুলছে তদন্তকারীদের। সময় যত গড়াচ্ছে ততই মিলছে নানা তথ্য। বুধবার, অমিতের শ্বশুরবাড়ি রামকৃষ্ণ সমাধি রোডে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। ছিলেন লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা ও ফুলবাগান থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেন তাঁরা।

তদন্তে নেমে পুলিশ অমিত আগরওয়ালের মোবাইল ফোনের পিন ক্র্যাক করতে পারেন। চারটি শূন্য দিয়ে ফোন লক করে রাখতেন অমিত। সে ফোন খুলতে পেরেছেন তদন্তকারীরা।

একই সঙ্গে জানতে পেরেছেন, সোমবার বিকেল তিনটে 56 মিনিটে ছেলেকে নিয়ে এয়ারপোর্টে নামার পর থেকে আত্মহত্যার আগে পর্যন্ত তিনটি ই-মেল করেছিলেন তিনি। সেই ই-মেলগুলিতে বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন যে শিল্পীকে তিনি খুন করেছেন।

কিন্তু প্রশ্ন উঠছে যে পুত্রকে এতো ভালোবাসতেন অমিত, যাকে ছাড়া থাকার কথা তিনি ভাবতে পারতেন না। তাকে এভাবে একলা করে চলে গেলেন কেন?

অমিতের 70 পাতার সুইসাইড নোট নিয়ে মনোবিদদের সঙ্গে পরামর্শ করতে চান তদন্তকারী অফিসাররা।

জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গিয়েছে, সংসারে তিনি শেষ কথা বলবেন- এটাই চাইতেন অমিত। স্ত্রীর মতামতের গুরুত্ব ছিল না।

শুধু তাই নয়, তাদের দুজনের মধ্যে অশান্তির জন্য শ্বশুরবাড়িকে দায়ী করতে অমিত। তাঁর ধারণা ছিল, তারাই শিল্পীকে কুপরামর্শ দিচ্ছে।

তবে এখনও তদন্তকারীরা মনে করছেন, হয়তো এই পরিকল্পনার কথা আরও কাউকে জানিয়েছিলেন অমিত। সে ব্যক্তি কে? তার খোঁজে তদন্ত চলছে।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...