Sunday, May 10, 2026

বাংলায় ধর্ম নিরপেক্ষ সরকার দেওয়ার লক্ষ্যেই আজ এই যৌথ আলোচনা, মন্তব্য প্রদীপ ভট্টাচার্যের

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে আদৌ কী জোট বেঁধে লড়বে বাম-কংগ্রেস? যদিও সেই রূপরেখা তৈরি করতেই এখনও চলছে যৌথ মিটিং। আর সেখানেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ  প্রদীপ ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে আজকে একটা ইমপ্রেশন তৈরির চেষ্টা চলছে । রাজ্যে তৃণমূল ও বিজেপি ছাড়া কেউ নেই। কিন্তু সেটা ঠিক নয়। তার বাইরেও বাম-কংগ্রেসের একটা শক্তি আছে । আমরা বাংলার মানুষের কাছে সেটা প্রমাণ করে দেব। সেই কারণেই আজকের যৌথ আলোচনা । দিলীপবাবুরা লোকসভা নির্বাচনে ১৮আসন পেয়েছেন বলে যদি মনে করে থাকেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি আসবে সেটা ভুল ভাবছেন । বাংলার মানুষ কে একটা ধর্ম নিরপেক্ষ সরকার দেওয়াই আমাদের লক্ষ্য । আর সেটা বাম-কংগ্রেস যৌথভাবে দিতে পারে। ৭৭-এর হিংসা আমরা নিয়ে আসিনি। কারা এনেছিল সেটা সবাই জানেন। কংগ্রেস চিরকালই অহিংসার রাজনীতিতে বিশ্বাসী। বাংলায় ফের সেই অহিংসার রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...