Tuesday, March 10, 2026

মেট্রো ডেয়ারি বিক্রি নিয়ে ED-কে-লিখিত জবাব নবান্নের চার আমলার

Date:

Share post:

মেট্রো ডেয়ারি হস্তান্তরের সিদ্ধান্ত ছিলো রাজ্য মন্ত্রিসভার৷ মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করলে তা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের জ্ঞাতসারেই হয়েছে। এ ব্যাপারে আমলাদের দায় নেই।
মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তর মামলায় রাজ্যের চার সচিব, ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে লিখিতভাবে এ কথাই জানিয়েছে৷ ED-র তরফে রাজ্যের চার সচিবকে মোট ২৯টি প্রশ্ন করা হয়েছিল। অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের তরফে মূল উত্তরটি লিখেছেন বলে নবান্নের খবর। উত্তর পাওয়ার পর ED বলেছে, কিছু প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন রাজ্যের চার আমলা। জবাব খতিয়ে দেখে তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হবে।ওদিকে মেট্রোর বর্তমান মালিক কেভেন্টার্সের মায়াঙ্ক জালানকেও তলব করে এ বিষয়ে তাঁর বক্তব্য ED রেকর্ড করবে বলে জানা গিয়েছে৷

চার সচিবের উত্তরে বলা হয়েছে, মেট্রো ডেয়ারির
বাজারমূল্য কী হবে তা রাজ্যের আমলারা স্থির করেননি। নামী এক অডিটর সংস্থাকে দিয়ে মূল্যায়ণ করিয়ে মেট্রো বিক্রি করা হয়েছিল। পর পর দু’বার টেন্ডার ডেকেও অন্য কোনও সংস্থা না আসায় কেভেন্টার্সকে বিক্রি করা হয়। যে কোনও সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে যা অনুসরণ করার কথা, মেট্রোর ক্ষেত্রেও তাই হয়েছে।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...