Saturday, May 23, 2026

আগামী সপ্তাহেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়াবে : হু

Date:

Share post:

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহেই করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

এই বিষয়ে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেব্রেইসাস বলেন, আমরা আশঙ্কা করছি আগামী সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে।
এছাড়া সাংবাদিক সম্মেলনে বিশ্বজুড়ে অক্সিজেন ঘাটতির বিষয়েও সতর্ক করে দেন তিনি । এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বর্তমানে সরবরাহের চেয়ে অক্সিজেনের চাহিদা অনেক বেশি। এই অক্সিজেনের চাহিদা মেটাতে গিয়ে প্রবল সমস্যায় পড়ছে বহু দেশ।ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লক্ষ ১০ হাজার ১৬১ জন। মারা গিয়েছেন ৪ লক্ষ ৮৩ হাজার ৮২১ জন।

 

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...