Sunday, April 26, 2026

তাঁর নামে ভুয়ো ফ্যান পেজ বানিয়ে টাকা তোলার অভিযোগ শ্রাবন্তীর

Date:

Share post:

এবার সাইবার প্রতারণার ফাঁদে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউড অভিনেত্রীর অভিযোগ,তাঁর নামে এক স্যোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ভুয়ো ফ্যান পেজ বানিয়ে অনুরাগীদের থেকে টাকা হাতানোর চেষ্টা চলছে।

বিষয়টি তাঁর গোচরে আসতেই নেটিজেনদের সতর্কও করেছেন অভিনেত্রী। ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে নিজের অ্যাকাউন্টে শ্রাবন্তী লিখেছেন, ”এটা হল সেই ভুয়ো ফ্যান পেজ। আর যিনি এই জাল ফ্যান পেজটি বানিয়েছেন তিনি আমার অনুরাগীদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করছেন। এই পেজটি আনফলো করুন এবং ইনস্টাগ্রামে রিপোর্ট করুন।”

জানা গিয়েছে, এ বিষয়ে তিনি পুলিশেরও দারস্থ হবেন।

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...