Tuesday, June 23, 2026

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের দাবিতে এবার ভার্চুয়াল অনশন চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনে দ্রুত নিয়োগের দাবিতে এবার প্রযুক্তিকে হাতিয়ার করলেন চাকরিপ্রার্থীরা। বাড়িতে বসেই ভার্চুয়াল অনশনে যোগ দিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। শিক্ষক নিয়োগের দাবি নিয়ে বুধবার এই ‘ভার্চুয়াল অনশন’ চালিয়ে গেলেন উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরিপ্রার্থী।

লকডাউনের মধ্যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শিক্ষক নিয়োগের কথা জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। কখনও আবার ফেসবুক লাইভের মাধ্যমে নিয়োগের দাবির কথা জানিয়েছেন তাঁরা।

২০১৪ থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। তবে সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। গতবছর পুজোর আগে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে। তালিকায় গরমিলের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীদের একাংশ। এরপর নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার মামলা দ্রুত শুনানির জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানায়।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...