Wednesday, April 22, 2026

ফের তিন স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, রাজ্যের হস্তক্ষেপ দাবি

Date:

Share post:

স্কুলে স্কুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ অব্যাহত। রোজই রাজ্যের বিভিন্ন স্কুলে চলছে বিক্ষোভ। বুধবারের পর বৃহস্পতিবারও। এদিন নিউটাউনের ডি পি এস স্কুল, বেনিয়াপুকুরের আলবানি আল পাবলিক স্কুল এবং দুর্গাপুরের কারমেল স্কুলে টানা দ্বিতীয় দিন অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। বি ডি স্কুলের অভিভাবকদের স্পষ্ট কথা, স্কুল হচ্ছে না, তাই সব ফিজ নেওয়া যাবে না। যেগুলির সুবিধা পড়ুয়ারা নিচ্ছে না, তার ফিজ নেওয়া যাবে না। অন্যদিকে
আলবানি আল পাবলিক স্কুলের অভিভাবকদের দাবি, তিন মাসের ফিজ মকুব করতে হবে। এই পরিস্থিতিতে স্কুলের ফিজ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে দুর্গাপুরের কারমেল স্কুলে এদিনও কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে বসেননি বলে অভিযোগ। অভিভাবকরা চান রাজ্য সরকার এ ব্যাপারে নির্দিষ্ট নীতি তৈরি করে তা প্রয়োগ করুক। নইলে স্কুলগুলি স্বেচ্ছাচারিতা চালাচ্ছে।

Related articles

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...