Tuesday, May 19, 2026

কেন্দ্রের গরিব রোজগার যোজনায় বঞ্চনা নিয়ে দিলীপ ঘোষকে তোপ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

কেন্দ্রের গরিব রোজগার যোজনায় রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে এবার সরব হলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে তিনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে তোপ দাগেন।

পার্থ ভৌমিকের কথায়, “রাজ্য থেকে কেন্দ্রে তালিকা পাঠানো হয় নি। এমনই দাবি করছেন দিলীপ ঘোষ। বাংলা কেন বঞ্চিত হবে। বাংলার সঙ্গে কেন এইভাবে ব্যবহার করা হবে। দিলীপ ঘোষ যদি বলেন তালিকা পাঠালে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কেন্দ্রের সুবিধা পাবেন, তাহলে আমরা ২ ঘণ্টায় মধ্যে সেই তালিকা পাঠিয়ে দেব।”

এখানেই শেষ নয়। পার্থ ভৌমিক আরও বলেন, “আমাদের রাজ্যে মানুষের করোনা রোগে মৃত্যুর হার নিয়ে সমালোচনা করা হয়েছিল। আমরা সেই হার কমিয়ে নিয়ে এসেছি, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী ১৫ দিনের মধ্যে আমাদের রাজ্যে করোনা ভাইরাসে মৃতের হার তিন শতাংশে কমিয়ে নিয়ে আসবো।” একই সঙ্গে তিনি দাবি করেন, এ রাজ্যে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের টেস্ট করা হচ্ছে।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...