Wednesday, March 18, 2026

ত্রাণ- দুর্নীতিতে কারও নাম জড়ালেই শোকজ, বহিষ্কার, জানালেন তৃণমূল নেতারা

Date:

Share post:

ত্রাণ দুর্নীতিতে তৃণমূল নেতারা জড়িত, এমন অভিযোগ এলেই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে দল।

বৃহস্পতিবার তৃণমূল জেলা সভাপতি ও যুব সভাপতিদের সঙ্গে ভিডিও বৈঠকে স্পষ্টভাবেই এ কথা জানানো হয়েছে৷ বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি। তাঁরা বলেন, রাজ্যের নানা প্রান্ত থেকে ত্রাণ বণ্টন এবং অন্যান্য নানা অভিযোগ আসছে দলের অনেক নেতার বিরুদ্ধে৷ এসব বরদাস্ত করা হবেনা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বা দলের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনও কাজে যে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে৷ জেলা সভাপতিদের সঙ্গে আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুর্নীতির অভিযোগ মোটেই ভাল চোখে দেখছে না দল। আমফানের ত্রাণ বণ্টনে কোথায় কী দুর্নীতি হচ্ছে, তা খতিয়ে দেখার ভার দেওয়া হয়েছে জেলা সভাপতিদের ওপরে। তারা সবটা খতিয়ে দেখে রিপোর্ট জমা করবেন। কার্যত হুঁশিয়ারি দিয়েই
বলা হয়েছে, যদি আমফানের ত্রাণ বণ্টণের দুর্নীতিতে কারও নাম জড়ায়, তিনি যত বড় পদাধিকারী হোন তাঁকে প্রথমেই শোকজ করা হবে। দুর্নীতি প্রমাণিত হলে ৪৮ ঘণ্টার মধ্যে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে৷ দলের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের গঠনমূলক কাজ ও দল হিসাবে তৃণমূলের গ্রহণযোগ্যতাকে আহত করে এমন কোনও কাজ বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টি আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে জেলায় জেলায় সভাপতিদের সাংবাদিক বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...