Friday, June 5, 2026

রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন

Date:

Share post:

নীরবে রাজ্যে পুরসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, রাজ্যের যে সব জেলায় পুরভোট বকেয়া আছে, সেই সব জেলা প্রশাসনকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে বলেছে রাজ্য নির্বাচন কমিশন। গত ১২ জুন রাজ্য নির্বাচন কমিশন সব জেলাকে তথ্য দেওয়ার জন্য বলেছে৷ এই চিঠি পাওয়ার পরেই জেলাগুলিতে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে ওয়ার্ডগুলির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ জেলার নির্বাচন দফতর কোথায় কোথায় হবে, তা ঠিক করার তৎপরতা চলছে। সংক্রমণ নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু স্বাভাবিক করার চেষ্টাও চলছে। সংকট না কাটলেও রাজ্যে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে।

মহামারি পরিস্থিতির আগে রাজ্যে পুর নির্বাচনের দামামা বেজে গিয়েছিলো৷ সুষ্ঠুভাবে ভোট শেষ করতে জোরকদমে নেমেও পড়েছিলো কমিশন। ওয়ার্ড ভিত্তিক সংরক্ষণের তালিকাও প্রকাশ করা হয়। বহু ক্ষেত্রে প্রার্থী বাছাই বা নেতারা প্রচারেও নেমে পড়েন। পরে মারণ ভা‌ইরাস সবকিছু স্তব্ধ করে দিয়েছে। এখন জনজীবন কিছুটা স্বাভাবিক হতেই কমিশন নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে। রাজনৈতিক মহলের ধারনা, যে কোনও মুহুর্তেই আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে পারে রাজ্য নির্বাচন কমিশন৷

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...