Sunday, March 15, 2026

একদিনে সর্বাধিক, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫৪২!

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা আক্রান্তর নিরিখে রোজ নতুন রেকর্ড গড়ছে দেশ। পিছিয়ে নেই রাজ্যও। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। যা এখনও পর্যন্ত রাজ্যে একদিনে সর্বাধিক। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,১৯০। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১৬। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,০৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১০,৫৩৫।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...