Saturday, March 14, 2026

টানা ২১ দিন, ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম!

Date:

Share post:

একটানা বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে টানা ২১ দিন। আজ, শনিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এদিন দিল্লিতে লিটার পিছু ২৫ পয়সা বাড়ল পেট্রল ও লিটার পিছু ২১ পয়সা বাড়ল ডিজেলের দাম। সবমিলিয়ে নয়াদিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮০.৩৮ টাকা ও ডিজেলের ৮০.৪০ টাকা। অর্থাৎ, পরপর তিনদিন রাজধানীতে পেট্রলের চেয়েও দামি হল ডিজেল।

অন্যদিকে, কলকাতায় আজ পেট্রলের দাম লিটার পিছু ২৩ পয়সা বেড়ে দাঁড়াল ৮২.০৫ টাকা এবং ডিজেল ১৮ পয়সা বেড়ে হল ৭৫.৫২ টাকা। ফলে কলকাতায় টানা ২১ দিনে পেট্রলের দাম বাড়ল লিটার পিছু ৮.৭৫ টাকা এবং ডিজেল লিটার পিছু বাড়ল ৯.৯০ টাকা।

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...