Sunday, March 15, 2026

সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুরসভার ডেঙ্গু- সচেতনতার ভিডিও প্রকাশ আজ

Date:

Share post:

প্রতি বর্ষাতেই কলকাতায় আতঙ্ক তৈরি করে ডেঙ্গু৷ আরও ভালোভাবে ডেঙ্গু- সচেতনতার বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা৷ আজ, শনিবার, কলকাতা পুরসভার ফেসবুক হোম পেজে এই সংক্রান্ত ভিডিও প্রকাশ হতে চলেছে। যার মূল স্লোগান হচ্ছে, ‘একদিন, ১০ মিনিট, সাপ্তাহিক, অল্প একটু সচেতনতা, ডেঙ্গু মুক্ত কলকাতা’। আজ, ‘টক টু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’ অনুষ্ঠানের আগে ফেসবুকে দু’টি ভিডিও উদ্বোধন করবেন প্রশাসক ফিরহাদ হাকিম। বলা হয়েছে, সপ্তাহে একদিন ১০ মিনিটের জন্য নাগরিকরা তাঁদের বাসস্থানের আশপাশ পরিষ্কার করুন। প্রতি সপ্তাহে এভাবে একবার পরিষ্কারের কাজ করলে ডেঙ্গু-মুক্ত পরিবেশ গড়া সম্ভব৷ ভিডিও দু’টি স্বল্প দৈর্ঘ্যের। সঙ্গে থাকছে ফিরহাদ হাকিমের বার্তা। মহামারি-আতঙ্কে পুরকর্মীরা এখন ঘরে ঢুকতে ডেঙ্গু- নজরদারি চালাতে বাধা পাচ্ছেন, তাই এই ভিডিও হবে অন্যতম প্রচার হাতিয়ার।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...