Tuesday, May 26, 2026

খতম বুরহান, মুসা সহ হিজবুল নেতা, ৩১ বছর পর জঙ্গিমুক্ত ত্রাল

Date:

Share post:

জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বিরাট সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। দীর্ঘ ৩১ বছর পর জঙ্গিহানার অন্যতম কেন্দ্র পুলোয়ামার ত্রালকে জঙ্গি মুক্ত করল ভারতীয় সেনাবাহিনী। শনিবার ভারতীয় সেনার তরফে সেনাকর্তা জানিয়েছেন, শুক্রবার টানা তিনটি অপারেশন চালায় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। আর সেই অপারেশনেই খতম হয়েছে বুরহান ওয়ানি, জাকির মুসা হিজবুল এর শীর্ষ নেতৃত্ব। এই মুহুর্তে একজনও হিজবুল মুজাহিদিন জঙ্গি এলাকায় নেই। বিগত তিন দশকের বেশি সময় ধরে ত্রালকে টার্গেট করে পাক জঙ্গিরা হামলা চালাত এবং সেই জায়গা থেকে ভারত এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা নিয়ন্ত্রণ করত। জম্মু-কাশ্মীরের স্ট্র্যাটেজিক অবস্থানের নিরিখে এই সাফল্য জঙ্গি হামলাকে অনেকটাই প্রতিরোধ করবে বলে মনে করা হচ্ছে।

Related articles

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সকালে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

বাড়ল অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকালে কলকাতায় একদফা বৃষ্টির (Rain in Kolkata) পর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে বলে মনে...

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...