Sunday, May 17, 2026

প্রাথমিকে নিয়োগ হচ্ছে না, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। কিন্তু নিয়োগপত্র পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। এমনটাই অভিযোগ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ৩৭ জন চাকরিপ্রার্থী।

এক চাকরিপ্রার্থী জানান, ২০১৪ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ হওয়ার পর চাকরিপ্রার্থীরা তথ্যের অধিকার আইন -২০০৫ অনুযায়ী তাঁদের উত্তরপত্র দেখার আবেদন করেন। প্রশ্ন এবং উত্তরপত্রে একাধিক ভুল আছে এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রার্থী বলেন, প্রশ্ন এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তা পাঠায় হাইকোর্ট। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট দিলে ২০১৮ সালের ৩ অক্টোবর হাইকোর্ট জানায় ৩৭ জন ওবিসি চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। চলতি বছর জানুয়ারি মাসে তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তা সত্ত্বেও নিয়োগ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...