Sunday, May 3, 2026

টেনিস তারকা জোকোভিচের পর তাঁর কোচ ইভানিসেভিচ আক্রান্ত করোনায়

Date:

Share post:

টেনিস তারকা নোভাক জোকোভিচ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি চিকিৎসাধীন। এবার তাঁর কোচ গোরান ইভানিসেভিচ’ও আক্রান্ত করোনায়।

সূত্রের খবর, ইভানিসেভিচের শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। তবে কিন্তু জোকোভিচের আক্রান্ত হওয়ার পরই একাধিক বার কোভিড টেস্ট করান প্রাক্তন ক্রোয়েশিয়ান টেনিস তারকা। তৃতীয় বারের বেলায় রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে ইভানিসেভিচের।

সোশ্যাল মিডিয়ায় জোকোভিচের কোচ ইভানিসেভিচ জানিয়েছেন,’গত ১০ দিনে দু’বার পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু তখন তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। কিন্তু ফের পরীক্ষা করানোর পরে শুক্রবার জানা যায়, তিনি করোনা সংক্রমিত। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকেই জানাচ্ছি যে, আমি করোনা আক্রান্ত। সবাই তাঁর পরিবার ও প্রিয়জনের সঙ্গে সুরক্ষা বজায় রেখে চলুন।’

ইভানিসেভিচ বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন।

Related articles

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...