Friday, May 22, 2026

ক্লাস ওয়ানে পড়া শিশু চালাচ্ছে JCB, বিরল প্রতিভার খোঁজ দিলেন সেহবাগ

Date:

Share post:

লকডাউনে সমাজ সেবার পাশাপাশি দেশের বিভিন্ন বিরল প্রতিভাকে সামনে নিয়ে আসছেন বীরেন্দ্র শেহবাগ। যা দেখে অবাক হচ্ছেন সকলেই। ভাইরাল হচ্ছে সেসব ভিডিও। এবার আরও এক বিরল প্রতিভাকে সামনে আনলেন সেহবাগ। ক্লাস ওয়ানে পড়া সেই বাচ্চা জেসিবি মেশিন চালাচ্ছে।

দু মিনিটের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন সেহবাগ। সেখানে দেখা যাচ্ছে একটি পাঁচ বছরের বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছেন একজন। সেই বাচ্চা জেসিবি মেশিন চালাতে পারে বলে জানাচ্ছে। ভারি কাজ করার জন্য সাধারণত ব্যবহার করা হয় জেসিবি মেশিন। এই মেশিন চালাতে বিশেষ প্রশিক্ষণের দরকার পড়ে। মেশিন সামনে-পেছনে করা বা লিভারের মাধ্যমে কোনও জায়গা থেকে ভারি কিছু তোলা, সবটাই পরিচালনা করার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। তবে সেই বাচ্চাটি জানিয়েছে, সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এই বয়সেই সে ভারি জেসিবি মেশিন অপারেট করতে পারে।

এই ভিডিও কোথাকার সেটি জানাননি বীরু। তবে তিনি লিখেছেন, ”আপনারা অনেক সময়ই জেসিবির খোড়াখুড়ি দেখে হয়তো দাঁড়িয়ে পড়েছেন। ভিড় জমিয়েছেন। কিন্তু এর থেকে দারুণ কিছু আজ পর্যন্ত দেখেননি হয়তো। তবে আমি কোনও বাচ্চাকে এমনটা করে দেখাতে বলব না। এই বাচ্চাটির প্রশংসা না করে পারছি না।”

 

Related articles

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে সরাসরি ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার ব্যবহার!

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) উপভোক্তা তালিকা তৈরিতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার। আর সেই...