Saturday, June 13, 2026

ভয় দেখিয়ে কিশোরীকে শারীরিক নির্যাতন, অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই পর্দা ফাঁস যুবকের!

Date:

Share post:

মা নিষিদ্ধ পল্লীর যৌনকর্মী। সেই সূত্রেই যুবকের সঙ্গে প্রথম আলাপ যৌনকর্মীর নাবালিকা মেয়ের। এরপর মহিলা বাড়ি না থাকলেই সেখানে যেত অভিযুক্ত যুবক। ফাঁকা বাড়িতে জোর করে যৌনকর্মীর মেয়েকে দিনের পর দিন শারীরিক নির্যাতন। মা-কে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকি। এরকমভাবেই দিনের পর দিন কিশোরীর উপর অত্যাচার চলছিল সকলের আড়ালে। এরই মাঝে অন্তঃসত্ত্বা হয়ে পরে কিশোরী। আর তা জানাজানি হতেই অভিযুক্তকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মার স্থানীয়দের।

অভিযুক্তের নাম সঞ্জয় পাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কলকাতার বড়তলার থানা এলাকা। জানা গিয়েছে, বড়তলা থানা অন্তর্গত এলাকার বাসিন্দা ১২ বছরের এক কিশোরীকে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও ভয় দেখায় সঞ্জয়। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই তা জেনে এলাকার বাসিন্দারা সঞ্জয়কে বেঁধে বেধরক মারধর করে। পরে বড়তলা থানায় পুলিশ এসে সঞ্জয় পাত্রকে উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি যেন সঞ্জয় পাত্র পায়।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...