Monday, April 27, 2026

Breaking: রাজীব সিনহা অবসরেই, মুখ্যসচিব কে?

Date:

Share post:

নবান্নসূত্রে একাধিক খবর আসছে। সর্বশেষ খবর, সেপ্টেম্বরে অবসর নিচ্ছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তাঁকে এক্সটেনশন দেওয়ার কথা একটি মহল ভেবেছিল। দিল্লির অনুমোদনের জন্য চিঠিও পাঠানো হচ্ছিল। কিন্তু অন্য সূত্র বলছে, তেমন চিঠি যাচ্ছে না। তাছাড়া রাজীব সিনহার এক্সটেনশন দিল্লিও অনুমোদন না করতে পারে। ফলে তাঁর অবসর পাকা। তবে রাজ্য অন্য কোনো পদ তৈরি করে তাঁকে অবসরের পর কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন পরবর্তী মুখ্যসচিব কে হবেন? সাধারণভাবে যে কোনো সুস্থবুদ্ধির লোক অনুমান করবে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ই মুখ্যসচিব হবেন। তিনিই যোগ্যতম। তবে নবান্নে চোরাস্রোত অনেকরকম। মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যাল কী ভাবছেন, সেদিকেও নজর রাখছেন অনেকে। এর আগে একসময় অত্রি ভট্টাচার্য উল্কাউত্থানে স্বরাষ্ট্রসচিব হয়েছিলেন। কিন্তু আপাতত তিনি সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিব। আলাপন অবশ্য দক্ষ, পরিণত, হেভিওয়েট। তাছাড়া বাঙালি মুখ্যসচিবের দাবিতেও সক্রিয় বড় অংশ। তবু, অন্য নামও শোনা যাচ্ছে। যেহেতু সামনে বিধানসভা ভোট আসছে, তাই মুখ্যসচিব পদটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জল্পনাও বাড়ছে।

Related articles

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...