Friday, May 22, 2026

জুলাইয়ের মাঝামাঝি মাধ্যমিকের ফলপ্রকাশ করতে পারে পর্ষদ

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউনের আগেই শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরিস্থিতির জেরে এখনও ফল প্রকাশ করতে পারেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

আনলক ফেজ ওয়ান ঘোষণার পর থেকেই পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকের ফল প্রকাশের জন্য তৎপরতা শুরু হয়ে যায়। পরীক্ষকদের দ্রুত খাতা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুরু হয়ে যায় নম্বর সংগ্রহের কাজও।

পর্ষদ সূত্রে খবর, নম্বর সংগ্রহের কাজ অনেকটাই শেষ হয়েছে। মার্কশিটেরন প্রিন্টিংয়ের কাজ শুরু হওয়ার পথে। যুদ্ধকালীন তৎপরতায় তা শেষ করে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

একটি বিশ্বস্ত সূত্রের খবর, আগামীনজুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল। যেহেতু উচ্চমাধ্যমিকের ফলাফল ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছে সংসদ, তাই তার অন্তত সপ্তাহখানেক আগে মাধ্যমিকের ফল প্রকাশ করে দিতে চাইছে পর্ষদ।

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...