Friday, May 15, 2026

বিদেশিনীর পুত্রের কীভাবে ভারতপ্রেম থাকবে? রাহুলকে খোঁচা সাধ্বী প্রজ্ঞার

Date:

Share post:

গালওয়ানে সংঘর্ষের পর থেকেই লাদাখ ইস্যুতে লাগাতার টুইট করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত বিষয় নিয়ে মোদিকে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার দাবি জানাচ্ছেন। বিজেপি তো বটেই, রাহুলের আচরণের সমালোচনা করেছেন কংগ্রেসের বন্ধু দল এনসিপির প্রধান শারদ পাওয়ারও। আর এবার জাতীয় নিরাপত্তা নিয়ে রাহুলের বিরুদ্ধে ‘রাজনীতি’ করার অভিযোগ তুলে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। ভোপালের সাংসদ বলেন, এক বিদেশিনীর ছেলের কীভাবে ভারতের প্রতি নিখাদ ভালবাসা থাকবে। তাঁর মা সোনিয়া জন্মসূত্রে ইতালির মানুষ। কেউ ভারতের নাগরিকত্ব নিলেই ভারতের প্রতি ভালবাসা, দায়বদ্ধতা তৈরি হয় না। চাণক্য বলেছিলেন, একজন ভূমিপুত্রই প্রকৃত দেশপ্রেমিক হয়। বিদেশিনীর ছেলে হয়ে রাহুলের তা থাকবে কীভাবে? তাই তিনি জাতীয় নিরাপত্তার ইস্যু নিয়েও সস্তা রাজনীতি করে চলেছেন।

প্রজ্ঞার এই মন্তব্যকে প্রত্যাশিতভাবেই উড়িয়ে দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, যাঁর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা চলছে তিনি অাবার অন্যকে দেশপ্রেমের পাঠ দেন কীভাবে?

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...