Friday, May 29, 2026

ঠিকানা ভুল লিখে রিপোর্ট পজিটিভ! কাঠগড়ায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার

Date:

Share post:

কোভিড-১৯ পরীক্ষা করার পর রিপোর্ট এল পজিটিভ। অথচ সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির ঠিকানা ভুল লিখল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। ঘটনায় সংশয়ের মধ্যে রয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক ওঙ্কার নাথ মুখোপাধ্যায়। ঠিকানা ভুল থাকায় আদৌ তিনি আক্রান্ত কি না সেটা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

গত ১৯ জুন মধ্যমগ্রামের বাসিন্দা ওই ব্যক্তি নিউ টাউনের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে লালারসের পরীক্ষা করান। ডাক্তারের প্রেসক্রিপশন এবং আধার কার্ড জমা দেন তিনি। ওঙ্কার নাথ মুখোপাধ্যায় জানান, “পরের দিন জেলাশাসকের দফতর থেকে ফোন করে বলা হয় আমার করোনা পজিটিভ। কিন্তু ঠিকানা বলা হয়, পশ্চিম নবনগর, বিরাটি। কিন্তু আমি মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে থাকি।” ওই ব্যক্তির কথায়, সুরক্ষার ক্যাশ মেমোতেও বিরাটির ঠিকানা লেখা হয়েছে। আধার কার্ড জমা দেওয়ার পরেও এই ভুল করেছে তারা। তাঁর অভিযোগ সুরক্ষাকে একাধিকবার এই বিষয়ে জানানো হয়েছে। তবে কোনও সদুত্তর মেলেনি।

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এহেন ভুলে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঠিকানা ভুল থাকায় তাঁর প্রশ্ন, “বিরাটির কারোর রিপোর্ট ভুল করে আমার রিপোর্টে আসেনি তো?”এরপর ওই ব্যক্তি নিজেই তাঁর অ্যাপার্টমেন্টের অন্যান্য ফ্ল্যাট এবং মধ্যমগ্রাম পুরসভাকে গোটা বিষয়টি জানান। আপাতত মধ্যমগ্রামে নিজের ফ্ল্যাটেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি এবং তাঁর পরিবার।

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...