Saturday, May 23, 2026

সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করে বিপাকে বেলি ডান্সার

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় অশালীন ছবি, ভিডিও এবং মন্তব্য করার অভিযোগে কাঠগড়ায় নৃত্যশিল্পী। বেলি ডান্সার হিসেবে পরিচিত সামা-ইল-মেসরি। সোশ্যাল মিডিয়ার নিয়ম লঙ্ঘন করায় তিন বছরের জেল এবং তিন লক্ষ ইজিপশিয়াল পাউন্ড জরিমানা করেছে কায়রোর আদালত।

গত এপ্রিল মাসে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অশালীন ভিডিও এবং ছবি খুঁজে পেয়েছে পুলিশ। একই সঙ্গে টিকটকেও অশালীন ভিডিও আপলোড করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সামা। তাঁর দাবি, কেউ তাঁর ফোন চুরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে ওই ছবি এবং ভিডিও।

আদালত জানিয়েছে ইজিপ্টের সংস্কৃতি বিরোধী কাজ করেছেন ওই নৃত্যশিল্পী। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে অশালীন ছবি পোস্ট করে পরিবারের নিয়ম লঙ্ঘন করেছেন তিনি। এ প্রসঙ্গে আদালত বলেছে, “স্বাধীনতা ও ব্যভিচারের মধ্যে পার্থক্য রয়েছে। সেটা বুঝতে হবে।”

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...