Thursday, May 14, 2026

এবার মহানগরের ট্যাক্সিও প্যাকেজ চায়, নইলে ধর্মঘটই শেষ অস্ত্র

Date:

Share post:

বাস, মিনিবাসের দাবিতে নাকাল রাজ্য প্রশাসন। তার মধ্যে এবার ট্যাক্সি অ্যাসোসিয়েশনগুলিও ক্ষোভে রাস্তায় নামল। একদিকে ডিজেলের দাম বৃদ্ধি অন্যদিকে খরচা বৃদ্ধির কারণে এখনই প্যাকেজ চায় বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। সংগঠনের পক্ষে বিমল গুহ বলেন, বাসের মতো আমরাও প্যাকেজ চাই। প্যাকেজ না দিলে আমরা ১৮হাজার ট্যাক্সি তুলে নিতে বাধ্য থাকব তাই নয়, আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না। এখন ট্যাক্সিতে চাপলেই ৩০টাকা দিতে হয়। ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দাবি, এই টাকা বাড়িয়ে করতে হবে ৫০। দেখার বিষয় রাজ্যের সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত হয়।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...