Saturday, March 21, 2026

রাজ্যে ফের একদিনে সর্বাধিক, শেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬২৪!

Date:

Share post:

করোনায় আক্রান্তর নিরিখে রাজ্যে ফের নয়া রেকর্ড। ফের একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের রেকর্ড গড়লো পশ্চিমবঙ্গ। এবার শেষ ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আরও ৬২৪ জনের শরীরে করোনার ভাইরাসের হদিশ মিলল। যদিও এটা নতুন কিছু নয়। সাম্প্রতিককালে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এখনও পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭,৯০৭।

এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১৪ জন করোনা রোগীর। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৩। আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,৫৩৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৬ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৭১৯।

Related articles

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...