Wednesday, June 24, 2026

ডেঙ্গু প্রতিরোধ এবার শহরজুড়ে গাপ্পি মাছ ছাড়ছে কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই এবার ডেঙ্গু নিয়ে অনেক থেকেই সতর্ক কলকাতা পুরসভা। ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পুরসভার তরফে। তারই অঙ্গ হিসেবে এবার ডেঙ্গু প্রতিরোধ করার জন্য গাপ্পি মাছ ছাড়া হবে শহরজুড়ে। আজ, সোমবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অতীন ঘোষ।

তাঁর কথায়, এই গাপ্পি মাছ দ্রুতগতিতে এডিস মশার লার্ভা খেয়ে ফেলে। ফলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে এবং এর পাশাপাশি ইনস্টিটিউশন অর্থাৎ সরকারি-বেসরকারি অফিস এবং প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে নজরদারি চালানো হবে। এবং সেসব জায়গায় বারবার করে পরিষ্কার রাখা হবে, যাতে কোথাও কোনও জল না জমে।

অতীন ঘোষ আরও জানান, শহরে যে সমস্ত পরিত্যক্ত জায়গা, জমি বা পুকুর রয়েছে, সেখানে জমির মালিকদের পরিষ্কার করার জন্য বলা হবে এবং সেইসঙ্গে তাদেরকে ৪৯৬-এ নোটিফিকেশন দেওয়া হবে। ওই জমিগুলি কলকাতা পুরসভার কর্মীরা পরিষ্কার করে দেবে এবং জমির মালিকের কাছ থেকে টাকা ধার্য করা হবে।

একইসঙ্গে শহরের প্রতিটি মানুষকে নিজে থেকে সতর্ক হতে হবে। নিজের বাড়ির চারপাশে এবং নিজের বাড়ির আশপাশ সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে বলে জানান তিনি।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...