Wednesday, June 24, 2026

নাটক করছে বিজেপি, পণ্য বয়কটের ডাক দিয়ে চিনের টাকা নিচ্ছে, অভিযোগ আপ নেতার

Date:

Share post:

“বিজেপি এবং কেন্দ্র একদিকে চিনা পণ্য বয়কটের কথা বলছে, আর অন্যদিকে চিনের কাছ থেকেই ৫,‌৭০০ কোটি টাকার ঋণ নিচ্ছে”৷

মোদি সরকারকে এবার এভাবেই বিঁধলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং৷ এক টুইটে আপ নেতা বলেছেন, “বিজেপির নাটক প্রশংসনীয়। আপনারা দেশকে বলছেন চিনকে বয়কট করতে আর মোদি সরকার চিনের থেকে ৫,৭০০ কোটি টাকার ঋণ নিয়ে বসে আছে। দেশের সীমান্তে জওয়ানরা শহিদ হচ্ছেন আর বিজেপি সরকার নমনীয় নীতি ধরে চলেছে।”
গত ১৯ জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করে ভারত ও বেজিং–এর আর্থিক সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বা AIIB-র মধ্যে এক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, কোভিড–১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য বেজিং-এর ব্যাঙ্ক ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৬,৬৮৮ কোটি টাকা ভারতকে দেবে।

মোদি সরকারের এই ভূমিকাকেই ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ করেছেন আপ নেতা সঞ্জয় সিং৷

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...