Saturday, March 21, 2026

মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখতে জরুরি পরিষেবা দিতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন জুলাই থেকে শহরের বুকে চালু হোক মেট্রো রেল পরিষেবা। সেইমতো আজ, সোমবার সকালে নবান্নে মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘন্টাখানেক বৈঠকের শেষে মেলেনি কোনও সমাধান সূত্র। মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সামাজিক দূরত্ব বিধি এবং স্বাস্থ্যবিধি মেনে এখনই পরিষেবা দেওয়া সম্ভব নয়। সেই পরিকাঠামো মেট্রো রেলের নেই। বরং, বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের সঙ্গে আলোচনা করুক রাজ্য সরকার।

মেট্রোর পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই মুখ্যমন্ত্রীর সেই অনুরোধে শেষপর্যন্ত কিছু সিদ্ধান্ত বদলের পথে হাঁটল KMRC.

এ দিন সাংবাদিক বৈঠক করে মেট্রোর CPRO ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, সর্বসাধারণের জন্য মেট্রো পরিষেবা দেওয়া এখনই সম্ভব নয়। তবে শর্তসাপেক্ষে জরুরি পরিষেবার জন্য ট্রেন চালাতে পারে মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাই এই পরিষেবা পাবেন বলে স্পষ্ট জানান ইন্দ্রানীদেবী। পাশাপাশি তিনি আরও জানান, মেট্রো চালু করতে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা ফের একবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরই ঠিক করবে মেট্রো কর্তৃপক্ষ।

তবে জরুরি পরিষেবা দিতে রাজি হলেও, ঠিক কবে থেকে তা শুরু হবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে তারা রাজ্য সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে।

Related articles

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...

বাংলার নির্বাচনে প্রথম দফার জন্যেই ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন

এদিকে পুলিশ-প্রশাসনে রদবদল, আরেক দিকে একের পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধুমাত্র...