Tuesday, March 17, 2026

লাদাখ নিয়ে উত্তাপের মধ্যেই ভুটানের সঙ্গে গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ চুক্তি স্বাক্ষর ভারতের

Date:

Share post:

চিনের সঙ্গে লাদাখ সীমান্ত সংঘর্ষের আবহেই অন্য আরেক প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে প্রথম যৌথ উদ্যোগের জলবিদ্যুৎ চুক্তি করল ভারত। দুই দেশের বিদেশমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সে স্বাক্ষরিত হল ৬০০ মেগাওয়াটের খোলংছু প্রকল্প। গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে ভারত ও ভুটান, দুই দেশই জলবিদ্যুতের দিক থেকে সুবিধা পাবে। ২০২৫ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে।

লাদাখ সীমান্তে চিনের সঙ্গে যখন ভারতের সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হচ্ছে তখন ভুটানের সঙ্গে ভারতের এই চুক্তি স্বাক্ষর কিছুটা হলেও কূটনৈতিকভাবে স্বস্তি দিচ্ছে কেন্দ্রের মোদি সরকারকে। সূত্রের খবর, ভারত-ভুটান জলবিদ্যুৎ প্রকল্পটি ৫০-৫০ যৌথ উদ্যোগে নির্মিত হবে। যেহেতু দুই দেশের সরকারের কাছেই জলবিদ্যুৎ লাভদায়ক, তাই দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করার দিকে নজর দেবে উভয় দেশই। এরফলে দুই দেশের পারস্পরিক নির্ভরযোগ্যতা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা নেই।ভারতের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, খোলংছু হাইড্রো এনার্জি লিমিটেড ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন এবং ভারতের সতলুজ জল বিদ্যুত নিগম লিমিটেডের একটি যৌথ উদ্যোগ।

 

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...