Monday, May 4, 2026

তৎকাল টিকিট বুকিং চালু করল রেল

Date:

Share post:

ভারতীয় রেল চালু করল যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা।

সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে।

যাত্রীদের যেকোনো জায়গায় যাওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করতে হবে৷ যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না রিফান্ড৷

রেলের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে৷

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
175 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে