Thursday, June 18, 2026

“কেউ আমার কিছু করতে পারবে না,” বাবা-ছেলে মৃত্যুকাণ্ডে দাবি অভিযুক্ত পুলিশের

Date:

Share post:

লকডাউনের মধ্যে নির্ধারিত সময়ের বেশি দোকান খুলে রেখে ছিলেন। সেই অভিযোগে তামিলনাড়ু তুতিকোরিনে মোবাইলের দোকানের মালিক জয়রাজ ও তাঁর ছেলে বেনিকসকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পুলিশের নির্মম অত্যাচারে মৃত্যু হয় বাবা ও ছেলের। এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনায় তুতিকোরিন পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সি প্রতাপন, অতিরিক্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট ডি কুমার এবং কনস্টেবল মহাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কনস্টেবলের দাবি, কেউ তাঁর কিছু করতে পারবে না।

দু’জনের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। তাতে বলা হয়েছে, তাঁদের মৃত্যু ‘রহস্যজনক’। পুলিশের বক্তব্য, গ্রেফতার করার সময় বাবা ও ছেলে তাদের সঙ্গে তর্ক করেছিলেন। পুলিশের কাজে নানাভাবে বাধা দিয়েছিলেন। অভিযুক্তদের শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন সমাজের একাংশের মানুষ। রাজ্য সরকার মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...