Monday, April 20, 2026

আনলকে মানা হচ্ছে না সুরক্ষা বিধি, মানলেন মোদি

Date:

Share post:

লকডাউনে মানা হলেও, আনলক শুরু হতেই দেশ জুড়ে সুরক্ষা বিধি মানা হচ্ছে না। আনলক টু’র শুরুর আগের দিন এই কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কারণ, প্রথম থেকেই লকডাউন এবং সুরক্ষা বিধি মেনে চলার সুফল পেয়েছে দেশ। কিন্তু আনলক শুরু হওয়ার পর থেকেই সুরক্ষা বিধি আর সেভাবে মানা হচ্ছে না বলে পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর। তিনি জানান, মাস্ক পরা, নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত ধোয়া, সামাজিক বিধি মেনে চলা, বড় জমায়েত না করা- এইগুলি যেভাবে লকডাউনের সময় মানা হয়েছিল, এখন আর তা মানা হচ্ছে না। লোকেদের উদাসীনতাই এর জন্য দায়ী। অথচ যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এখন অত্যন্ত কঠোরভাবে সুরক্ষা বিধি মেনে চলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজর রাখতে হবে। প্রয়োজনে শক্ত হাতে নিয়ম পালন করাতে হবে বলেও জানান নরেন্দ্র মোদি।

Related articles

দুই ২৪ পরগনা-কলকাতা নিয়ে গভীর চক্রান্ত বিজেপির! অঘটনের আশঙ্কায় সতর্কবার্তা তৃণমূলের 

বিজেপি একটা মহিলা বিরোধী দল। এরা মহিলাদের সম্মান করে না। এর প্রমাণ বারবার মিলেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে...

রানিবাঁধে বড় ভাঙন বিজেপির, রাজ্য কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূলে 

হাতে মাত্র দুদিন। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এর মাঝেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী জনসভা...

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...

সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’! তোপ অভিষেকের 

"'যারা খুনের রাজনীতি করত, তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে'', চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য দলুই এবং...