Wednesday, May 13, 2026

বেকার যুবক-যুবতী ও পরিযায়ীদের রাজ্যের বহুমুখী প্রকল্পে যুক্ত করার উদ্যোগে সামিল সোহম

Date:

Share post:

করোনা ও আরফানের প্রভাবে রাজ‍্যে বহু যুবক-যুবতী বেকার হয়েছে। তাঁর বিপন্ন। আর সেইসব যুবক-যুবতীদের কথা মাথায় রেখে যুব তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত যুব সম্প্রদায়কে একটি প্লাটফর্মের আওতায় এনে আগামীদিনের ভবিষ‍্যৎ নিয়ে পরিকল্পনা করার চেষ্টা হচ্ছে। তাই জেলায় জেলায় একটি করে কর্মশালার আয়োজন করা হয়েছে ।

তারই অঙ্গ হিসেবে পুরুলিয়া শহরে জেলা যুব তৃণমুল কংগ্রেসের উদ‍্যোগে একটি সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমুল কংগ্রেসের রাজ‍্য সহ-সভাপতি তথা টলিউডের শীর্ষ অভিনেতা সোহম চক্রবর্তী‌, পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুশান্ত মাহাতো, রাজ‍্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ‍্যায়-সহ জেলা জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন।

রাজ‍্য যুব তৃণমুল কংগ্রেসের পরিকল্পনা অনুযায়ী জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের আগামীদিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ‍্য সরকারের বহুমুখী প্রকল্পগুলির সঙ্গে জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের যুক্ত করে তাঁদের ভবিষ্যৎ উজ্বল করতে যুব সংগঠন ময়দানে নেমে কাজ করবে সারা জেলায়। এমনটাই জানিয়েছেন সোহম।

Related articles

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...