Wednesday, April 29, 2026

রাজ্যের আপত্তি-প্রস্তাব জানিয়ে কেন্দ্রকে চিঠি, জানালেন মমতা

Date:

Share post:

আগামী দু সপ্তাহ হটস্পট থেকে কোনও বিমান না আসার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিবের রাজীব সিনহা। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের ভিতর বিমান চলাচলে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বিমান চলাচল করছে সেটা সপ্তাহে একদিন এলে সুবিধা হয়। পাশাপাশি, যেসব জায়গায় সংক্রমণ খুব বেশি সেসব জায়গা থেকে আপাতত উড়ান বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন মমতা। কারণ, সেই বিমানগুলিতে অসমরিক পরিবহন মন্ত্রক নজরদারি করছে না। ফলে অনেক করোনা রোগীও বিমানে করে রাজ্যে আসছেন। এই বিষয়গুলি জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মেট্রো চালানোর যে প্রস্তাব রাজ্য দিয়েছিল তাতে মেট্রো জানিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে এখনই তাদের পক্ষে ট্রেন চালানো সম্ভব নয়। তবে শুধুমাত্র জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের জন্য মেট্রো চালানো যেতে পারে। সেটা যাতে দ্রুত করা হয় সেই জন্য রাজ্যের তরফ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে তিনি জানান, পয়লা জুলাই থেকে চ্যাংড়াবান্ধা সীমান্ত বাণিজ্য চালু করা হচ্ছে।

Related articles

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...

আঙুলে কালি: নাগরিক দায়িত্ব পালনে উৎসাহ দিলেন টলি তারকারা

দ্বিতীয় দফার নির্বাচনে নজরে কলকাতার (Kolkata) ভোট। আর কলকাতার ভোট মানেই সেখানে সেলিব্রিটি ভোট নজরে থাকবেই। বুধবারও তার...

বাহিনীর অত্যাচারের পরেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল: প্রত্যয়ী দলনেত্রী

সারাদিন ভবানীপুর কেন্দ্র জুড়ে ঘুরেছেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শেষবেলায় কেন্দ্রীয় বাহিনীর...

বাংলাকে জানেনই না মালব্য! শেষে কংগ্রেসের প্রার্থী ‘হাইজ্যাক’

নির্বাচন কমিশনের মোতায়েন করা পুলিশ বাহিনী নদিয়ায় নির্বাচনে কংগ্রেসের ভোটারদের বাধা দেয়, এমনটা অভিযোগ করেছিলেন পুজা রায় চৌধুরি।...