Monday, May 11, 2026

রাজ্যে করোনা আক্রান্ত ছাড়ালো সাড়ে ১৮ হাজার! শেষ ২৪ ঘন্টায় ৬৫২

Date:

Share post:

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্তর নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আরও ৬৫২ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। সবমিলিয়ে বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮,৫৫৯। এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১৫ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৮। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,৭৬১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,১৩০।

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...