Monday, June 8, 2026

এবার IPS অফিসারদের জেলের ভাত খাওয়ানোর হুমকি দিলেন বিজেপি রাজ্য নেতা

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই একুশে রাজ্য দখলের লড়াইয়ে নেমে পড়েছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে শুধু রাজ্যের শাসক দলই নয়, IPS অফিসারদেরও হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা। তাঁদের কথায়, ক্ষমতায় এলে ফল ভালো হবে না। কাউকে ছাড়া হবে না। IPS অফিসারদেরও দেখে নেওয়া হবে।

এবার হুমকি দিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া হুঁশিয়ারি, “আর বেশিদন নয়। আর কয়েকটা দিন যত পারেন মিথ্যা দিন আমাদের নামে। আমরা সরকারে এসে সব দেখে নেবো। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূলের দালালি করছে। SP-রা সব জেলায় তৃণমূলের জেলা সভাপতির কাজ করছে। আমাদের নজরে সব আছে। ক্ষমতায় এলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। সব হিসাব নেবো। তখন জেলের ভাত পুলিশদেরও খেতে হবে।”

আজ, মঙ্গলবার রাজু বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মালবাজারে দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে হুঙ্কার ছেড়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাষা প্রয়োগ করে বলেন,”রাজ্যে ক্ষমতায় আসার পর বদলের সঙ্গে সঙ্গে বদলাও হবে। আর এটা যেন মনে রাখে তৃণমূলের নেতা-কর্মী ও তাদের দলদাসে পরিণত হয়ে যাওয়া উর্দিধারী পুলিশ। আমাদের ১ লক্ষ ৭৪ হাজার কর্মী-নেতাদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে। তার বদলা হবে। এখন যেসব পুলিশ অফিসারেরা তৃণমূলের পা চাটছে, সময় মতই তাদের জেল খাটাব। তা সে যত বড়ই IPS অফিসার হোক না কেন।”

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...