Monday, May 25, 2026

রেড জোনের বর আর গ্রিন জোনের কনে, লকডাউনের স্মৃতি নিয়েই চার হাত এক হল

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায় 

রেড জোনের বর আর গ্রিন জোনের কনে, লকডাউনের বাধার মধ্যে কীভাবে হল বিয়ে? শাম্ব দিল্লিবাসী, মাধুরী কলকাতার।দুজনেই নিজের নিজের পেশায় সফল।
লকডাউনের মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াত বন্ধ। কিন্তু ওই যে কথায় বলে, রাখে হরি তো মারে কে। এখনও বুঝতে পারছেন না তো? বরং বিষয়টাএকটু খোলসা করেই বলা যাক।
অভিনব কান্ড করে বসছেন শাম্ব আর মাধুরী।
করোনার চোখরাঙানি কে দূরে ঠেলে অগস্টের বিয়ে এগিয়ে এনেছেন ৩০জুন । মঙ্গলবার এক শুভ মুহূর্তে চার হাত এক হলো। তা বলে একবারও ভাববেন না যেন যে লকডাউনের নিয়মবিধি মানা হয় নি । মাস্ক থেকে স্যানিটাইজার , গ্লাভস, দূরত্ববিধি বজায়, সতর্কতা -সবার সঙ্গে এগুলোও ছিল বিয়ের আসরে। লকডাউন কবে মিটবে সেই আশায় বসে না থেকে দুজনেই সিদ্ধান্ত নেয় বিয়ের দিনক্ষণ এগিয়ে আনার ।
সরকারি নির্দেশ মেনে আত্মীয় বন্ধু মিলিয়ে মাত্র ৫০জন বিয়েতে উপস্থিত ছিলেন ঠিকই, তবে বাকি নিমন্ত্রিতদেরও হতাশ করেননি তারা। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে জুম অ্যাপে বাকিদের সঙ্গে বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন তারা।দুচারদিন আগেই কলকাতা এসে গিয়েছিলেন শাম্ব। মঙ্গলবার সন্ধেয় পুরোদস্তুর বিয়ে করে চার হাত এক হলো। ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া আর সঙ্গে লকডাউনের স্মৃতি নিয়ে নতুন জীবনের পথে হাঁটতে শুরু করল দুটি প্রাণ। সফল হোক স্বপ্ন,পূর্ণ হোক আশা। শুভেচ্ছা থাকলো আমাদেরও ।

Related articles

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানা

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...